Home গ্রামের খবর রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

খালেকুজ্জামান বাবলু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জেলার কালীগঞ্জ উপজেলার মরহুম সমাজসেবক ডাঃ মুক্তাজুল হোসেন খানের (রাজা মিয়া) স্বরণে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজানে অসহায় জনগোষ্ঠীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৭ ফেব্রুয়ারি, রাজা মিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফুলদীতে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ এবং অসহায় জনগোষ্ঠীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জননেতা আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু।

 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও মরহুম মুক্তাজুল হোসেন খান রাজামিয়া’র কনিষ্ঠ পুত্র মাহফুজ হোসেন খান, বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মোঃ রনি, ভিপি শরীফ, মামুনুর রশিদ, শাহাদাত হোসেন খোকা, আকবর সরকার, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মোঃ বাবলু, ফরজুল শেখ, অলিউল্লাহ বাচ্চু রাজ, মোন্তাজ উদ্দিন শেখ, ইউসুফ ভুঁইয়া, জসিম উদ্দিন ছাড়াও গাজীপুর মিডিয়া সেলের কালীগঞ্জ উপজেলা ভার্চুয়াল টিমের নেতৃবৃন্দ এবং সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান প্রমুখ।

 

অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সুখি সমৃদ্ধশালী কালীগঞ্জ উপজেলা গড়ে তোলার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি এসময় পরস্পর পরস্পরকে দোষারোপ না করে, হিংসা-বিদ্বেষ ভুলে কালীগঞ্জ উপজেলাকে সারাদেশে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করে তুলতে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ করেন। খালেকুজ্জামান বাবলু গাজীপুর -৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলুল হক মিলনের ঘোষিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

পরে, কালীগঞ্জ উপজেলা ভার্চুয়াল টিমের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে এক বৈঠকে মিলিত হন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here